Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ | ১২:৪৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

গণভোটের ব্যালট নিয়ে যা জানালেন: আইন উপদেষ্টা 

WP Import
🕒 মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ | ১২:৪৫ অপরাহ্ন

অনলাইন ডেস্ক।।

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয়।

 

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট আলাদা রঙের হবে। তিনি আশা প্রকাশ করেন, আজ বা আগামীকাল মধ্যে গেজেট প্রকাশিত হবে।

 

সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, তারাই গণভোটের একই দায়িত্ব পালন করবেন বলে জানান আইন উপদেষ্টা।

 

তিনি বলেন, ‘গণভোটে একটি প্রশ্ন থাকবে। ভোটারদের হ্যাঁ বা না ভোট দিতে হবে। জাতীয় নির্বাচনের ভোটের সময়ই গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের ব্যালট জাতীয় নির্বাচনের ব্যালট থেকে ভিন্ন রঙের হবে, যাতে ভোটারদের কোনো দ্বিধা না থাকে।’

গণভোটের ব্যালট নিয়ে যা জানালেন: আইন উপদেষ্টা 
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৫.১১.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com