Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ | ০১:২৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

একযোগে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ

WP Import
🕒 বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ | ০১:২৭ অপরাহ্ন

সরকার একযোগে আটটি বিভাগের ১৬৬টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার সন্ধ্যায় এই বিষয়ে আটটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

ঢাকা বিভাগের ২৯ উপজেলায়, বরিশাল বিভাগের ২১ উপজেলায়, চট্টগ্রাম বিভাগের ২৯ উপজেলায়, খুলনা বিভাগের ২১ উপজেলায়, রংপুর বিভাগের ২৪ উপজেলায়, রাজশাহী বিভাগের ১৩ উপজেলায়, সিলেট বিভাগের ১৪ উপজেলায় এবং ময়মনসিংহ বিভাগের ১৫ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‌‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।

নিয়োগ পাওয়া কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ৩০ নভেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। বদলি করাকর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে বিকেলে সরকার ৬৪টি জেলার সকল পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে এবং নভেম্বরের ৪৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করা হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে মাঠ পর্যায়ের প্রশাসনকে আরও সক্রিয় ও গতিশীল করতে এই ব্যাপক রদবদল করা হয়েছে।

এর আগে একই দিন বিকেলে সরকার দেশের ৬৪টি জেলার সকল পুলিশ সুপারকে (এসপি) বদলি করে এবং নভেম্বরের মধ্যেই ৪৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়।

 

প্রশাসনে একের পর এক এমন পরিবর্তনকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

একযোগে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.১১.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com