Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ | ১২:২৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

যে কারনে আপন মেম্বারকে ধরলো র‍্যাব

WP Import
🕒 বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ | ১২:২৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আফরোজ মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় মামলার অন্যতম আসামিকে আটক করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ২১টা ৫০ মিনিটে সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সরাইল থানাধীন চান্দুরা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

 

র‌্যাব বলছে, ভিকটিম আফরোজ মিয়া সরাইল এলাকার বাসিন্দা ছিলেন। তার পরিবারের সঙ্গে বিবাদীদের বংশগত বিরোধ চলমান ছিল। ২৩ নভেম্বর বিকেল ১৫টা থেকে ১৭টা ৩০ মিনিটের মধ্যে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের আঘাতে আফরোজ মিয়া গুরুতর জখম হন। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের নাতি বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন।

 

 

ঘটনার পর আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সংঘর্ষ–সংক্রান্ত মামলার একজন আসামিকে আটক করা হয়।

 

আটককৃত আপন মিয়া মেম্বার (৪০) দেওড়া (চারুহাটি) এলাকার মৃত মন্নান মিয়ার ছেলে। উদ্ধারকৃত আলামতসহ তাকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

যে কারনে আপন মেম্বারকে ধরলো র‍্যাব
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৭.১১.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com